
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত ৩০টি মামলার আসামী আবুল কালামকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করেছে র্যাব -১১।সোমবার মতলব উপজেলার মোল্লাকান্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি পাইপগান,দুই রাউন্ড গুলি,একটি টাকা গণনার মেশিন,বিভিন্ন দেশের মুদ্রাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।গ্রেপ্তার আবুল কালাম নৌ-ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী ও জামালপুর গ্রামের বাসিন্দা।মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এ তথ্য নিশ্চিত করে জানায়,পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা,গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর সদস্য এবং হত্যা,ডাকাতি,মাদক,অপহরণসহ ৩০ মামলার আসামী মেঘনার শীর্ষ নৌ-ডাকাত মো:আবুল কালামকে মতলব উপজেলার
মোল্লাকান্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় ৩টি হত্যা,১টি ডাকাতি,৪টি
বিস্ফোরক,১টি চাঁদাবাজি,৩টি মাদক ও ১৮টি অন্যান্য
মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে।গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।২৫ আগস্ট মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ মেঘনা নদীতে টহল দেওয়ার সময় নৌ-ডাকাত নয়ন-পিয়াস ও আবুল কালামের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়।এ ঘটনায় গজারিয়া থানায় মামলা করা
হয়।ওই মামলায় সোমবার ভোরে র্যাব ৩০ মামলার আসামী আবুল কালামকে গ্রেপ্তার করে।