
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেটের সামনে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো:আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.হায়দার আলী,কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নাসিম খান।
প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো:সিদ্দিক মোল্লা এবং উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো: খলিলুর রহমান,কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের শেখ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো:রাসেল,যুগ্ম আহ্বায়ক মো:শাহাদাৎ হোসেন জয়, জেলা যুবদলের সদস্য এবি মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।