1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
চার ঘণ্টায় ৫শ বেকারকে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

চার ঘণ্টায় ৫শ বেকারকে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২২ বার
চার ঘণ্টায় ৫শ বেকারকে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার
চার ঘণ্টায় ৫শ বেকারকে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ মাত্র চার ঘণ্টায় চাকরি পেলেন ৫ শতাধিক বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেক জনের বেতন প্রতি মাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা। এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। নেই পরীক্ষার ঝামেলাও। কয়েক মিনিটের ভাইভায় সোনার হরিণ মিলল বেকার যুবকদের। এতে উচ্ছ্বসিত তারা। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিল রংপুর সিটি কর্পোরেশন ময়নাকুঠি এলাকায়।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর ময়নাকুঠি সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত জব ফেয়ারে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরি প্রত্যাশিরা। ম্যানেজার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ১৫ শ সিভি জমা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার। দুপুরের পর ফলাফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে চাকরি পাওয়া স্বপ্নের মতো। চাকরি মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসে রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশকে উন্নত করতে হলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যুবকদের। গঙ্গাচড়া উপজেলার সন্তান তরুণ উদ্যোক্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজ তার প্রতিষ্ঠানে এক হাজার যুবকদের চাকরি দিয়ে যে মহানুভবতায় দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো।

প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১০ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এছাড়াও স্টেডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে। দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪৬০ শাখার মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে কুড়িয়ার সেবা দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান। গেলো বছরের ৬ অক্টোবর রংপুরের গঙ্গাচড়া উপজেলার মাল্টিপারপাস হলরুমে চার ঘণ্টায় ১ হাজার বেকারকে চাকরি দিয়ে প্রশংসা কুড়িয়েছিল স্টিডফাস্ট কুরিয়ার।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost