
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজা সহ সজিব নামের একজন কে গ্রেফতার করেছে পুলিশ।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সজিব উপজেলার ইছাপুরা ইউনিয়নের:ইছাপুরা (লোহার পুল) এলাকার মালেক শিকদারের ছেলে।
মঙ্গলবার ১৪ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে এসআই সাইউল ইসলাম,এ এস আই হারুন সঙ্গীয় ফোর্স উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আবু বক্কর সিদ্দিক জানান,রশুনিয়া ইউনিয়নের আবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব নামের একজন কে ২০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করি।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।