1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনে আ.লীগের মিছিল: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার,আটক- ৩ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনে আ.লীগের মিছিল: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার,আটক- ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিলের ঘটনায় সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো:কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে।তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক।ওসি মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধা ৬ টার দিকে বলেন,উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হেয়েছে।তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হবে মামলা পক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা হঠাৎ করে  মিছিল বের করেন।অভিযোগ রয়েছে,মিছিলটি পুলিশের সামনেই অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান(৫৪),মো: সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুইয়া (৩০)।

স্থানীয় সূত্র জানায়,নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন। প্রকাশ্য এই মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়,যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়ভাবে।

এদিকে জানা যায়,সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ভাই এবং শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আমজাদের অনুসারী।ফলে তার নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের মিছিল বের হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আরও জটিল প্রশ্ন তৈরি হয়েছে।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন,মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নামার পরই মিছিলকারীরা আটক এড়াতে পালিয়ে যায়।মিছিলকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় এসআই মো:কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost