1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৫ বার
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রিয়াজুল হক সাগর, রংপুর: দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে দৈনিক বায়ান্নর আলো পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লালের সভাপতিত্বে বক্তব্য দেন- সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক মামুন উর রশীদ, দৈনিক বায়ান্নর আলো বার্তা সম্পাদক আশরাফুল আলম আপন, সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মহি উদ্দিন মখদুমি, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান লিমন, সাংবাদিক এস এম জাকির হোসাইন, সিটি প্রেসক্লাবের সদস্য শাহ আলম, সাংবাদিক শাহরিয়ার মিম, সাংবাদিক সাইফুল্লাহ খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও ঢাকা মেইল প্রতিনিধি রেজাউল করিম জীবন।এসময় অংশ নেন রংপুরের বিভিন্ন সাংবাদিক ক্লাব ও বিভিন্ন স্থানীয় পত্রিকা এবং অন্যান্য সাংবাদিক। বক্তারা বলেন, সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে রংপুরের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

উল্লেখ্য, ফেসবুক লাইভে সুনাম ক্ষুন্নের অভিযোগে ২০২২ সালের জুলাই সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে দু’জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। সেই মামলায় গত ৪ ফেব্রুয়ারি আদালতে জামিন নিতে গেলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক ড. আব্দুল মজিদ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost