
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার,মুন্সীগঞ্জের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর থানার বিপরীত পাশে খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।এসময় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-১. শমসের আলী (৩২), পিতা মৃত আসাদুল্লাহ,মাতা জাহানারা বেগম,স্থায়ী ঠিকানা হাসান নগর, কামরাঙ্গীরচর,ঢাকা; বর্তমানে ভাড়াটিয়া পানালিয়া শমসাবাদ বটতলা,নবাবগঞ্জ,ঢাকা। ২.মোঃ রানা (৩৮),পিতা আমিন উদ্দিন,মাতা মৃত আমেনা,স্থায়ী ঠিকানা পালের চর,জাজিরা, শরীয়তপুর; বর্তমানে ভাড়াটিয়া খোলামোড়া,আটিবাজার, কেরানীগঞ্জ। ৩.অছির উদ্দিন (৪০),পিতা জয়নাল উদ্দিন, মাতা আকলিমা খাতুন,স্থায়ী ঠিকানা-বদ্দীপুর,কৃষ্ণপুর,মহেশপুর, ঝিনাইদহ।
তাদের নিজস্ব উপস্থাপন মতে,জব্দ করা হয় ৪০০ বোতল ফেন্সিডিল,প্রতিটি বোতলের গায়ে Rx Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup-PHENSEDYL লেখা ছিল।উদ্ধারকৃত ফেন্সিডিলের মোট পরিমাণ ৪০,০০০ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্যগুলো জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় এজাহার দায়ের করা হয়েছে।নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।