1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সৌদি আরব প্রবাসীর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু হয়েছে।নানাবাড়ীর স্বজনদের দাবী সৎ মা রূপা বেগমের নির্যাতনের কারণেই জুবায়েরর মৃত্যু হয়।

গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সৎ মা রূপা বেগমসহ ৩ জন আটক করেছে।

নিহত জুবায়ের এর নানার পরিবার সুত্রে জানা যায়,জুবায়ের মায়ের সাথে বাবা আরিফের বিয়ের পর নানাবাড়ীর লোকজন টাকা পয়সা খবচ করে আরিফকে সৌদি আরব পাঠায়।এর পর থেকে আরিপ সৌদি আরবে থাকাবস্থায় মোবাইল ফোনে মধ্য কামারগাঁও এলাকার ডির্ভোসী রূপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।এ নিয়ে জুবায়েরর মায়ের সাথে আরিফে ঝগড়া হলে জুবায়েরর মা তার পিত্রালয়ে চলে আসে এবং স্বামীর প্রতি রাগে ক্ষোভে ৫ বছরের জুবায়েরকে রেখে আত্মহত্যা করে।পরবর্তীতে আরিফ প্রেমিকা ডির্ভোসী রূপা বেগম বিয়ে করে ঘর সংসার শুরু করে এবং জুবায়েরকে নানাবাড়ী থেকে জোড়পূর্বক নিয়ে এসে সৎ রূপা বেগমের কাছে লালন পালন করতে দিয়ে পূনরায় আরিফ সৌদি আরবে চলে যায়।মাঝে মধ্যে জুবায়েরর নানা-নানীসহ আত্মীয় স্বজনরা জুবায়েরকে দেখা ঐ বাড়ীতে গেলে সৎ মা রুপা বেগম জুবায়েরকে নানাবাড়ী লোকজনদের সাথে দেখা করতে দিত না এবং মাঝে মধ্যে অত্যাচার নির্যাতন করত। গত মঙ্গলবার জুবায়ের পাশ্ববর্তী বাড়ীর গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন ছেলেরা মারধর করার পর জুবায়ের বাড়ীতে আসলে সৎ মা রুপা পুনরায় জুবায়ের মারধর করে।এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে ডাক্তার জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার বিকেল ৫ টার দিকে জুবায়েরর মৃত্যু হয়।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা খান বলেন,জুবায়ের নামে একটি শিশু শারীরিক নির্যাতনে ফলে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সৎ মা রূপাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost