1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সেনাবাহিনীর অভিযানে থানা লুটের শটগানসহ গ্রেপ্তার- ১ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সেনাবাহিনীর অভিযানে থানা লুটের শটগানসহ গ্রেপ্তার- ১

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি শটগান,এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার(২৯ নভেম্বর) রাত ৭টা থেকে শুরু হওয়া এই বিশেষ তল্লাশি অভিযানে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।সে আমঘাটা গ্রামের দৌলত মাষ্টারের পুত্র। পরে তাকে নিয়ে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়।তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।

পরে উদ্ধার হওয়া শটগানটি গত ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সময় মুন্সীগঞ্জ সদর থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র বলে শনাক্ত করা হয়।মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।বলা হয়,গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সেনাবাহিনী।সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে,জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।এদিকে মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্র,ককটেল ও গোলাবারুদ উদ্ধার না হওয়াতে প্রতিনিয়ত ইউনিয়নটির বিভিন্ন গ্রাম বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।গত ২০ দিনে তাদের এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।আহতরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন।এসব ঘটনায় একাধিক মামলা হলেও স্থানীয় সন্ত্রাসী ও দুই গ্রুপের ভাড়াটিয়া চিহ্নিত সন্ত্রাসীরা আটক না হওয়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost