
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংঙ্গীবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে.এম.বিল্লাল হোসাইনের নেতৃত্বে শুক্রবার বিকালে মাওয়া বাজার থেকে টংঙ্গীবাড়ী যশলং পর্যন্ত বিশাল মোটর শোডাউন হয়েছে।এতে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত প্রায় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে এতে অংশ নেয়।
শোডাউনটি মাওয়া (কালিখোলা মাঠ) থেকে শুরু হয়ে লৌহজং ও টংঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কামারখাড়া বাজার হয়ে প্রার্থীর নিজ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।
শোডাউন শেষে সংসদ সদস্য প্রার্থী কে.এম.বিল্লাল হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন “আজকের এই মোটর শোডাউন ও জনসমাগম প্রমাণ করে যে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংঙ্গীবাড়ী) আসনের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে প্রস্তুত।আপনাদের সহযোগিতায় আমরা বিজয়ী হতে পারলে ভবিষ্যতে শান্তিপ্রিয় মুন্সীগঞ্জ গঠন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।