1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(৬ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর ডুবারচর ও কাজলী নদীর মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর সংলগ্ন মেঘনা নদীতে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।অবস্থা দেখে মনে হচ্ছে ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।শারীরিক অবয়ব দেখে তার বয়স ৩২ এর কাছাকাছি হতে পারে অনুমান করা যাচ্ছে। এদিকে একই দিনে দুপুর সাড়ে বারোটার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকা থেকে এক পুরুষের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।তার দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।শারীরিক গঠন থেকে ধারণা করা হচ্ছে তার বয়স ৩৫ এর কাছাকাছি হতে পারে।

মধ্য বাউশিয়া গ্রামের বাসিন্দা কাউসার হোসেন বলেন,’স্থানীয় কয়েকজন শিশু প্রথমে মরদেহটি দেখতে পায়।খবর পেয়ে উৎসুক জনতা মরদেহটি দেখতে ভিড় করে।অবস্থা দেখে মনে হয়েছে গতকাল রাত বা একদিন আগে তার মৃত্যু হয়েছে।মরদেহটি উপুড় হয়ে পড়ে আছে তবে পায়ে রশি বাঁধা বলে জানতে পেরেছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাব্বির হোসেন বলেন,দুই ক্ষেত্রেই নদীতে লাশ পাওয়া গেছে। বিষয়টি নৌ পুলিশ দেখছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন,দুপুরে হোসেন্দী ইউনিয়নের ডুবার চর থেকে আমরা এক নারীর মরদেহ উদ্ধার করেছি।বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীতে এক পুরুষের মরদেহ দেখতে পেয়েছে স্থানীয়রা।আমরা সেখানে যাচ্ছি। এখনো পর্যন্ত মরদেহ দুটির পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost