1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  3. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবীতে তৃণমূল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামতই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেবে:মুন্সীগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জের-১,৩ ও ৬ আসন থেকে ৩ প্রার্থীর ১০ দলীয় ঐক্যে প্রার্থীকে সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার ভালুকায় পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  মানিকগঞ্জের বিএনপি নেতা আতাউর রহমান আতা বহিস্কার বাসর রাতে বউ বদল! বর গ্রেফতার ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবীতে তৃণমূল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত মনোনয়ন প্রত্যাহার ও মো:মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

রবিবার(৭ ডিসেম্বর)সকালে সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সদর উপজেলা,গজারিয়া উপজেলা,মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা বিএনপি’র তৃনমুল নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় তৃণমূলের প্রায় ৭৪ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে তারা দাবী করেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় নমিনেশন পূর্ণবিবেচনা করার জন্য।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল,এ কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক,মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন,মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলাহজ্ব জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল,সাবেক ভিপি শাহীন মিয়া সহ দুই উপজেলা ও দুই পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান,সদর ও গজারিয়া উপজেলা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সাক্ষরে প্রার্থী প্রত্যাহার করে মো:মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে।তিনি আরও জানান, সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে,তাকে প্রত্যাহার করে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি করা হয়েছে।

প্রসঙ্গত : গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ টি বিএনপি দলীয় নমিনেশন ঘোষণা করেন৷ এরমধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতনকে প্রার্থি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:২০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:১৩
  • ৩:৫৮
  • ৫:৩৮
  • ৬:৫৫
  • ৬:৪৩

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ডিসে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2024 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost