1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে রংপুরের সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতার অংশগ্রহণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
পরে এই বিপ্লবী নেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুলিশ লাইনস মোড়, কাচারী বাজার প্রদক্ষিণ শেষে শহীদ ওসমান হাদী (ডিসির মোড়) চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় পুরো বিক্ষোভ মিছিল জুড়ে ‘আমি কে তুমি কে, হাদী হাদী’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘গোলামি না আজাদী? আজাদী আজাদী’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জানাজা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ রংপুরের হাজারো বিপ্লবী ছাত্র-জনতা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন— শহীদ ওসমান হাদী ছিলেন নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। কোনো রাজনৈতিক সুবিধা নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি ছিলেন এক অনমনীয় সংগ্রামী। তাঁর লড়াই অনুপ্রেরণা হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।
বক্তারা আরও বলেন— জুলাই অভ্যুত্থানের পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদীর বলিষ্ঠ কণ্ঠ আমাদের নতুন করে এক মঞ্চে নিয়ে এসেছে। জুলাইয়ের এই বিপ্লবী হাদীর মাথায় পরিকল্পিতভাবে যারা গুলি করেছে তারা শুধু হাদীর মাথায় নয়—জুলাইকেও গুলি করেছে। তাঁর অবদান ভুলে গেলে জাতি অপার ক্ষতির মুখে পড়বে। তাই এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, শুধু শ্রদ্ধা নয়, শপথ—ওসমান হাদীর আদর্শেই এগিয়ে যাবে মুক্তির নতুন প্রজন্ম।

বক্তারা অবিলম্বে ওসমান হাদীর খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost