1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি সমর্থিত প্রার্থী কামরুজ্জামান রতনসহ ৪ প্রার্থী | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি সমর্থিত প্রার্থী কামরুজ্জামান রতনসহ ৪ প্রার্থী

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে।এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রবিবার(২১ ডিসেম্বর) বিকেলে‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন।একই সময় কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ কামাল হোসেন এবং খেলাফত মজলিসের প্রার্থী আব্বাস কাজীও নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের পুত্র ইফতেখারুল আলম রিপন।তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কর্মী ও সমর্থকরা।জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।এ সময় নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায় রেখে অল্পসংখ্যক নেতাকর্মী নিয়ে প্রার্থীরা কার্যালয়ে উপস্থিত হন।মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।উল্লেখ্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনে আগামী দিনে আরও প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সম্ভাবনা রয়েছে।নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost