
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জনশক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগের ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে এক অনন্য দেওয়াল গ্রাফিক্স কর্মসূচির আজ দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(২৫ ডিসেম্বর)সকাল ১১টায় মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের দেওয়ালে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর এই গ্রাফিক্স অংকন করা হয়।বাংলাদেশের বীর সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতিকে উজ্জীবিত করতে এই দেওয়াল গ্রাফিক্সের আয়োজন করা হয়।এতে স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন,যারা তাদের সৃজনশীল প্রতিভার মাধ্যমে শহীদের আত্মত্যাগের গল্প তুলে ধরেন।গ্রাফিক্সের মাধ্যমে দেশের প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে তারা শহীদের প্রতি সম্মান জানান।উপস্থিত ছিলেন জনশক্তি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস যুথি,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান জীবন,রাত্তফান মিম,তানহা,জিহাদ।
তারা সকলেই এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন,শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে তার সাহসিকতার গল্প জানাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই দেওয়াল গ্রাফিক্স অংকন কর্মসূচি শুধু একটি শিল্প কর্ম নয়,বরং এটি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আত্মত্যাগের চেতনা সংরক্ষণের প্রতীক।জনশক্তি উন্নয়ন সংস্থা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।প্রসঙ্গঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হামলাকারীদের আক্রমণে গুলিবিদ্ধ হন।পরবর্তীতে তিনি ১৮ই ডিসেম্বর ২০২৫ তারিখ,রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Like this:
Like Loading...
Related