
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের সমর্থক মো:জাকির জমাদারের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।মুন্সীগঞ্জ সদরের শিলই এলাকায় এই হামলার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়,বিএনপি নেতা জাকির জমাদার এই নিক্ষেপের শিকার হন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি,তবে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।শনিবার(২৭ ডিসেম্বর)জাকির জমাদারের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানের শীষের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের পক্ষে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।স্থানীয়দের ধারণা,এই কর্মসূচিকে কেন্দ্র করেই বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে ককটেল হামলা চালিয়েছে।জাকির জমাদার জানান যে,এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।