1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যৌথ উদ্যোগে রিমা ডাইরি ফার্ম সাফল্যের পথে | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যৌথ উদ্যোগে রিমা ডাইরি ফার্ম সাফল্যের পথে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষক,চাকরিজীবী ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শুরু হওয়া রিমা ডাইরি ফার্ম সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।উন্নত খাদ্য ও পরিচর্যা,সঠিক বাজারজাতকরণ কৌশল এবং বেসরকারি সহায়তার সঠিক ব্যবহার ফার্মটিকে দ্রুত সম্প্রসারণের সুযোগ দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর বাবুর বাড়িতে ১৪ শতাংশ জমিতে রিমা আক্তার, বাবুল খান,বাচ্চু হাওলাদার ও সোনা মিয়া শেখ যৌথভাবে মোট ১০ লাখ টাকা বিনিয়োগে দুটি টিনে সেট তৈরি করে ২০২৪ সালের ৮ নভেম্বর যাত্রা শুরু করেন।ফার্মে শুরুতে ৯টি বাছুর আনা হয়,যার ক্রয়মূল্য ছিল ২ লাখ ৫০ হাজার টাকা।সঠিক পরিচর্যা ও উন্নত খাদ্যের মাধ্যমে বর্তমানে বাছুরগুলো গরুতে পরিণত হয়েছে,যার বাজারমূল্য প্রায় ৬-৭ লাখ টাকা।

ফার্মের অংশীদার বাবুল খান বলেন,কয়েকজন মিলে ফার্মটি শুরু করার সিদ্ধান্ত নিই।ধার ও কিস্তিতে বিনিয়োগের মাধ্যমে গরুগুলো সুন্দরভাবে বেড়েছে।যদি সরকার সহযোগিতা করে, তাহলে আমরা ফার্মটি আরও বড় করে আরও বেশি গরু সহ পরিচালনা করতে পারতাম।

অন্য অংশীদার রিমা আক্তার বলেন,বাবুল খানের সঙ্গে আলোচনা করে ফার্মে যুক্ত হই।কিছু এনজিও যেমন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এবং টিএমএসএস থেকে কিস্তি নিয়ে ফার্ম শুরু করি।গরুগুলো ভালোভাবে বেড়ে যাচ্ছে দেখে খুব আনন্দ হচ্ছে।ভবিষ্যতে ফার্মটিকে আরও বড় করার পরিকল্পনা করছি।

উপজেলার কৃষক ও উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ,সঠিক পরিচর্যা এবং বেসরকারি সহায়তার সঠিক ব্যবহার রিমা ডাইরি ফার্মকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost