1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার- ৪ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার- ৪

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৭০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাদশা মিয়া (৩৮),মো:শহিদ (৩৫),আলমগীর(৪৫)ও আ: মান্নান(৩৫)।সেনাবাহিনী জানিয়েছে,গ্রেপ্তারকৃতরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। অভিযানে ৪ জনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা,আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​অভিযান প্রসঙ্গে মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান,আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় গজারিয়া এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

​সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost