1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
চোরাই ইজিবাইক উদ্ধারের মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহজালাল হত্যা মামলার রহস্য উদঘাটন,গ্রেফতার- ২ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

চোরাই ইজিবাইক উদ্ধারের মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহজালাল হত্যা মামলার রহস্য উদঘাটন,গ্রেফতার- ২

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোচালক শাহজালাল(৩৭)হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।এ ঘটনায় চোরাই ইজিবাইক উদ্ধারসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়,গত ৬ ডিসেম্বর দুপুরে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের কাঞ্চন নদীর একটি খালে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।পরে বিকেলে নিহতের ভাই জাহাঙ্গীর আলম লাশটি তার ভাই শাহজালালের বলে শনাক্ত করেন।এ ঘটনায় গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।নিহত শাহজালাল বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের বাসিন্দা।তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।ঘটনার দিন ৫ ডিসেম্বর সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে ফোন দিলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকা থেকে নিহতের বন্ধু ইব্রাহিম ওরফে সাগর (২৮)কে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করে,ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে সে পূর্বপরিকল্পিতভাবে ঘুমের ওষুধ মিশিয়ে পানীয় খাইয়ে শাহজালালকে অচেতন করে।পরে হাত-পা বেঁধে তাকে কাঞ্চন নদীর খালে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।পরদিন কুমিল্লার চান্দিনায় ৪৭ হাজার টাকায় ইজিবাইকটি বিক্রি করে দেয়।

তার দেওয়া তথ্যে একই রাতে গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ফাহিম (২৪)কে গ্রেফতার করা হয়।পরে কুমিল্লা কোতোয়ালী থানার দাউদেরখাড়া এলাকায় ফাহিমের বাড়ি থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost