
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান সিএনজি চালক মালিক সমিতি ও অটোচালকবৃন্দের আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের শুক্রবার ১৬ জানুয়ারী বিকালে সন্তোষপাড়া বহুমুখী সমবায় সুপার মার্কেট সংলগ্ন সিরাজদিখান সিএনজি চালক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন দেওয়ানের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ ফজল শেখ,মোঃ সোহেল শেখ,রানা শেখ,মোঃ সোহেল (২) শেখ,আলমগীর আসলাম শেখ পাখি,সুজন শেখ,আসিফ দেওয়ান,আমির হোসেন,হাবিবুর,মোঃ রাজু শেখের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,
লতব্দী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক পিয়ার আলী মোল্লা, রশুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কাজী মস্তফা শ্যামল, উপজেলা যুবদল সদস্য সচিব সাহাদাত সিকদার,যুবদল নেতা আমান মোল্লা,শেখ সিফাতুল ইসলাম জনি,উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক বাদসা মিয়া,লতব্দী ইউনিয়ন কৃষক দল সভাপতি দৌলত হোসেন,সাধারণ সম্পাদক আলিম খান, রশুনিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি সাইফুল ইসলাম কাবুল।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার সহ সিরাজদিখান সিএনজি চালক মালিক সমিতি সকল সদস্য ও অটোচালকবৃন্দ।পবিত্র কুরআন তেলওয়াত করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাচারী মসজিদে ইমাম হাফেজ মো: আবু সাঈদ।পরে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।