1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদকে জাতীয় পার্টির প্রার্থী হতে রাঙ্গাকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ, দুজনের বিরুদ্ধে মামলা করবে দুদক | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদকে জাতীয় পার্টির প্রার্থী হতে রাঙ্গাকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ, দুজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৭১ বার
13:42 রিয়াজুল হক কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদকে জাতীয় পার্টির প্রার্থী হতে রাঙ্গাকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ, দুজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

কুড়িগ্রাম প্রতিনিধি:-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির নেতা মোঃ মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ( ১৯ জানুয়ারি ) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মোঃ আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মোঃ মশিউর রহমান রাঙ্গাকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দিতে সাবেক সংসদ সদস্য মোঃ পনির উদ্দিন আহমেদের মাধ্যমে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। ওই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, জমা ও নগদায়ন করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৩০ অক্টোবর ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে রংপুর শাখায় ২০ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে সোনালী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে সংসদ ভবন শাখার একটি হিসাবে কয়েক দফায় নগদ অর্থ জমা দেওয়া হয়।

এর মধ্যে ১১ নভেম্বর ২৫ লাখ টাকা করে দুই দফায় মোট ৫০ লাখ টাকা, ১৯ নভেম্বর ৫০ লাখ টাকা, ২২ নভেম্বর ৪০ লাখ টাকা এবং ২৫ নভেম্বর ১০ লাখ টাকা জমা দেওয়া হয়। এভাবে মোট ১ কোটি ৫০ লাখ টাকা নগদে জমা ও উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। অন্যান্য লেনদেনসহ মোট ঘুষের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭০ লাখ টাকা।

দুদক আরও জানায়, মোঃ পনির উদ্দিন আহমেদ ‘মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি’ এবং ‘হক স্পেশাল’ নামের একটি পরিবহন ব্যবসার স্বত্বাধিকারী। অভিযোগ সংশ্লিষ্ট অর্থ লেনদেনে এসব ব্যবসায়িক হিসাবও ব্যবহৃত হয়েছে।

এ ঘটনায় মোঃ মশিউর রহমান রাঙ্গা ও পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে দুদক।

এ ছাড়া মোঃ মশিউর রহমান রাঙ্গার সম্পদের উৎস যাচাইয়ের জন্য তার নামে থাকা সম্পদের বিবরণী জমা দিতে নোটিস জারির সুপারিশ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost