1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে তিনটি সংসদীয় আসনের জন্য ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।এই উপলক্ষে ২১ জানুয়ারি বুধবার একটি প্রতীক বরাদ্দ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে।সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নুরমহল আশরাফী,অতিরিক্ত পুলিশ সুপার এবং সেনাবাহিনীর কর্নেল আকিবসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।প্রার্থীরাও তাদের বিভিন্ন সমস্যার কথা রিটার্নিং অফিসারের কাছে তুলে ধরেন।

মুন্সীগঞ্জ ১ আসনে মোট ৭ জন প্রার্থী ছিলেন,যার মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।বর্তমানে ৬ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।তাদের মধ্যে আব্দুর রহমান (কাস্তে), রাজিব (দাঁড়িপাল্লা),আতিকুর রহমান খান(হাতপাখা),মো: আব্দুল্লাহ(ধানের শীষ),রোকেয়া আক্তার(আপেল)এবং মো: মোমিন আলী (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

মুন্সীগঞ্জ ২ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তাদের মধ্যে আব্দুস সালাম আজাদ (ধানের শীষ),আশিক মাহমুদ (চেয়ার),মাজেদুল ইসলাম(শাপলা),কে এম বিল্লাল(হাতপাখা), এবং মো:নোমান মিয়া (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।

মুন্সীগঞ্জ ৩ আসনে ৮ জন প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রার্থীদের মধ্যে মো:কামরুজ্জামান (ধানের শীষ), মো. মহিউদ্দিন আহম্মেদ (ফুটবল),আনিস মোল্লা(আনারস),নুর হোসেন নুরানি (রিকশা),আরিফ উজ্জামান দিদার(লাঙ্গল), শেখ মো:কামাল (কাস্তে),শেখ মো:শিমুল(কোদাল)এবং সুমন দেওয়ান (হাতপাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,মুন্সীগঞ্জের তিনটি আসনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।সব মিলিয়ে বৈধ চূড়ান্ত প্রার্থী ১৯ জন,যাদের মধ্যে দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost