
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি শুটার গান উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।অভিযানের সময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাড়ি থেকে শুটার গানটি উদ্ধার করা হয়,যদিও মোবারক সরকারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত শুটার গানটি গজারিয়া থানা পুলিশের কাছে আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনী জানিয়েছে,সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।এই অভিযানের মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীর প্রচেষ্টা প্রশংসনীয়।