1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির ২১ নেতাকর্মীর স্বেচ্ছায় পদত্যাগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির ২১ নেতাকর্মীর স্বেচ্ছায় পদত্যাগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

তৃণমূলের মতামত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগের হুমকি দিয়েছেন আরও শতাধিক নেতাকর্মী।

​শুক্রবার(৩০ জানুয়ারি)দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতাকর্মীরা।তবে দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে তারা দলে ফিরবেন বলে জানান।

​পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক,ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া,গজারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম,টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব এম.এ. হানিফ,হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতুব্বর,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন,উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ।

​সংবাদ সম্মেলনে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক বলেন,‘তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় কোনো রকম শোকজ বা পূর্ব নোটিশ ছাড়াই দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে আমাদের এই পদত্যাগের সিদ্ধান্ত।শুক্রবার আমিসহ ২১ জন নেতাকর্মী পদত্যাগ করেছে।

তিনি বলেন,আরও শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে।এ আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো:মহিউদ্দিন।প্রার্থী পরিবর্তনের আন্দোলনের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

তবে জেলা ও উপজেলা বিএনপির যেসব নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিয়েছেন,তাদের মধ্যে ছয়জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।নেতাকর্মীদের অভিযোগ,তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।এখন যেভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে, সেটিও বিধিবহির্ভূত বলে দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost