1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সদরে কিশোর গ্যাংয়ের হামলায় ক্রিকেট প্রশিক্ষণার্থী গুরুতর আহত,আতঙ্কে পরিবার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জ সদরে কিশোর গ্যাংয়ের হামলায় ক্রিকেট প্রশিক্ষণার্থী গুরুতর আহত,আতঙ্কে পরিবার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক ক্রিকেট প্রশিক্ষণার্থী সামসুজ্জামান অভি (১৮)নামে গুরুতর আহত। শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে।ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর পিতা সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।আহত অভি জেলা শহরের কাজী কমরউদ্দিন ইনিস্টিউশনের ১০ শ্রেণীর ছাত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে,মুসীগঞ্জ জেলা শহরের উপকন্ঠের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদ উল্লাহর ছেলে সামসুজ্জামান অভি(১৮)স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেন।একই একাডেমির মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

গত শুক্রবার ৫ টার দিকে অভি তার ভাতিজা রামিমকে নিয়ে সদর কোর্টের মাঠে ক্রিকেট খেলতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি বুঝে তারা মিশুকযোগে স্থান ত্যাগ করলে হামলাকারীরা তাদের ধাওয়া করে।

পরে কাচারিঘাট এলাকায় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে হামলাকারীরা তাদের পথরোধ করে।এ সময় তারা অভি ও রামিমকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।একপর্যায়ে হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে অভির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এদিকে,রামিমকেও টেনে হিঁচড়ে পাশের একটি গ্যারেজে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উঠেছে।তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয়দের সহায়তায় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অভির মাথায় সেলাই দিয়ে চিকিৎসা প্রদান করেন এবং রামিমকে প্রাথমিক চিকিৎসা দেন।

আহতের বাবা মোহাম্মদ শহিদ উল্লাহ্ জানান,হামলার একটি ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে।তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।তিনি এ ঘটনার বিচার দাবী করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মমিনুল ইসলাম বলেন,ঘটনাটি আমরা অবগত রয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost