1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে কৃষকের আলু লবণ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে কৃষকের আলু লবণ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় দুর্বৃত্তরা মাঠ থেকে তোলা আলু লবণ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এক কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার কাঠাদিয়া গ্রামের কৃষক ফজল হক ব্যাপারী নিজ জমিতে উৎপাদিত আলু তুলে হিমাগারে সংরক্ষণের জন্য বস্তাবন্দী করে রাখেন।পরদিন পরিবহনের ব্যবস্থা হলেই আলুগুলো হিমাগারে নেওয়ার কথা ছিল।কিন্তু রাতের আঁধারে কে বা কারা ওই আলুর বস্তায় লবণ ছিটিয়ে দেয়।ফলে সব আলু নষ্ট হয়ে যায়।

আজ সোমবার(৩০ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাঠের পাশে রাখা বস্তাবন্দী আলুর বড় অংশই লবণের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।এ অবস্থায় কৃষক ফজল হক ব্যাপারী দিশেহারা হয়ে পড়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।তাঁরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।ফজল হক ব্যাপারী বলেন,ধারদেনা করে আলু চাষ করেছিলেন।উৎপাদিত আলু বিক্রি করে ঋণ পরিশোধের আশা ছিল।কিন্তু এ ঘটনায় তাঁর সব স্বপ্ন ভেঙে গেছে।তিনি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ক্ষতিপূরণের দাবি জানান।

স্থানীয় কৃষক বাবু ব্যাপারী ও মামুন দেওয়ান বলেন,অনেক কষ্ট করে আলু উৎপাদন করা হয়েছে।ফসল তোলার পর এভাবে আলু নষ্ট করে দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ।তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

জুম্মন ব্যাপারী বলেন,তাঁর বাবা ধারদেনা করে আলু চাষ করেছেন।তিনি প্রবাস থেকে এসে নিজ হাতে আলু বস্তাবন্দী করেছেন।এভাবে ফসল নষ্ট হলে ভবিষ্যতে কৃষকেরা আলু চাষে আগ্রহ হারাবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost