1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
এক কেজি আটা দেওয়ার লোভ দেখি এনআইডি কার্ডের ছবি তুলে প্রতারণা আটক ৪ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তা দখল করে নির্মিত পাকা দেয়াল অপসারণের দাবিতে ইউএনওর কাছে এলাকাবাসীর আবেদন জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার: রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

এক কেজি আটা দেওয়ার লোভ দেখি এনআইডি কার্ডের ছবি তুলে প্রতারণা আটক ৪

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার
এক কেজি আটা দেওয়ার লোভ দেখি এনআইডি কার্ডের ছবি তুলে প্রতারণা আটক ৪
এক কেজি আটা দেওয়ার লোভ দেখি এনআইডি কার্ডের ছবি তুলে প্রতারণা আটক ৪

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে এক কেজি আটা দেওয়ার প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছবি তুলে নিয়ে প্রতারণা করার একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম সবুর।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের আরাজী রামকলা এলাকার রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান মান্নু(২৪), ভবেস রায়ের ছেলে সাগর রায় (২৬), জিয়াউর রহমানের ছেলে জাকির ইসলাম (১৯) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই মধ্যপাড়া এলাকার মর্জিদুল সরকারের ছেলে শয়ন মিয়া (২৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম সবুর জানান, ‘জনকল্যাণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নামীয় সংগঠনের নামে মাসব্যাপি আটা বিতরণ কার্যক্রমের ব্যানারে গ্রামের সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে এক কেজি আটা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ছবি ও তাদের স্থির চিত্র ধারণ করে একটি অনলাইন লিঙ্কে প্রেরণ করছে চক্রটি। এসব তথ্য সংগ্রহ করে ওই‌ লিঙ্কের মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয় তথ্য বিক্রয় করে আসামীরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।’

এসপি আরও বলেন, ‘লোকজনের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রচার, প্রকাশ ও হস্তান্তরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল স্থানীয় লোকজনেরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে‌। এসময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। আমাদের এসব বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য হস্তান্তরের মাধ্যমে ঘটতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই কারো প্রলোভনে পড়ে কেউ যেন গোপনীয় তথ্য আমরা কারো কাছে হস্তান্তর না করি সে বিষয়ে সচেতন থাকবো।’

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost