1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীবরদীতে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ হেলমেট ও লাইসেন্স থাকলেই মিলছে ফুল | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গাতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল,স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন  মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা,স্ত্রী আটক মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক কারবারী গ্রেফতার 

শ্রীবরদীতে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ হেলমেট ও লাইসেন্স থাকলেই মিলছে ফুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার
শ্রীবরদীতে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ হেলমেট ও লাইসেন্স থাকলেই মিলছে ফুল
শ্রীবরদীতে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ হেলমেট ও লাইসেন্স থাকলেই মিলছে ফুল

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে ট্রাফিক আইন বাস্তবায়নে জনসাধারণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  ফুল নিয়ে সড়কে নেমেছে পুলিশ।    শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে হেলমেট পরিহিত লাইসেন্সধারী মোটরসাইকেল আরোহী  ও বৈধ লাইসেন্সধারী  সিএনজি সহ বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ফুলের  স্টিক  বিতরণ করা হয়।

১৯ শে ফেব্রুয়ারি সোমবার সকালে  পৌর শহরের ব্যস্ততম  চৌরাস্তা মোড় এলাকায়  ব্যতিক্রমী   চালকদের মাঝে ফুল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীবরদী থানার   জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ ওসি  কাইয়ুম খান সিদ্দিকী। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুইশত যানবাহনের চালকদের মাঝে ফুল তুলে দেন থানা  পুলিশের  সদস্যরা।

এসময়  জনসাধারণের উদ্দেশ্য ওসি কাইয়ুম খান  সিদ্দিকী বলেন  একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ট্রাফিক আইন মেনে সচেতন ভাবে গাড়ি চালালে  দুর্ঘটনার অনেকাংশ কমে যাবে। চোখে ঘুম নিয়ে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রতিযোগিতা নয় সাবধানে গাড়ি চালাতে হবে সবাইকে। শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমের দিকনির্দেশনায়  বিআরটির বৈধ  লাইসেন্সারি চালকদের মাঝে  আমরা ফুল বিতরণ করছি। পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসময় থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক  চৌকস মো আকতারুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost