1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার

মোহাম্মদ নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশু ফাতেমা আক্তার (৫) মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।রবিবার (১২ এপ্রিল)সকালে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজারের দর্জি ব্যবসায়ী আবু সামার মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১১ এপ্রিল) সকাল থেকে নিখোঁজ ছিলো শিশু ফাতোমা। বাড়ির পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন।
রবিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে ভুট্টাক্ষেতের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে মরদেহটি শনাক্ত করেন। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন মর্মান্তিক ঘটনায় তারা স্তব্ধ হয়ে পড়েছেন। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং খুব শিগগিরই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost