
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।সবুজ মিয়া নামের যুবক নিজ ভারাটিয়া বাসায় দরজা লাগিয়ে গলায় গামছা পেচিঁয়ে আত্নহত্যার চেষ্টা করলে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ই কান্দি ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে,পারিবারিক কলহের জেরে সবুজ মিয়া (৩৫) নামের ওই ব্যক্তি বড়ই কান্দি ভাটেরচর এলাকায় একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষে দরজা বন্ধ করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তাকে জীবিত উদ্ধার করে।
সবুজ মিয়ার দিনাজপুর জেলার বিরল থানার রুনিয়া এলাকায় আবু তাহের মিয়ার ছেলে এবং ভাটেরচর এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন।গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া সোমবার দুপুর ১২ টার দিকে বলেন,সবুজ মিয়া পাকা ভবনের বেলকোনিতে গিয়ে ঘরের দরজা লাগিয়ে গলায় গামছা পেচিঁয়ে আত্নহত্যার চেষ্টা করেন।খবর পেয়ে ওই ঘরের দরজা ভেঙ্গে গলায় গামছা পেচাঁনো অবস্থায় আমরা তাকে উদ্ধার করে গজারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপুার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন,বিষয়টি সম্পকে আমি অবগত নই।খোজঁ নিয়ে আপনাকে পরে জানাবো।