1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাত দিনের সময় বেধে দিয়েছে মুন্সীগঞ্জের সংবাদকর্মীরা।সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনলাইন প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় সাত কর্ম দিবসের মধ্যে ঘুষ গ্রহণকারী কর্মচারীর বরখাস্তের দাবী জানানো হয়।নয়ত,মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।

জানা যায়,মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টেনো টাইপিস্ট মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভি’র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ।এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।

এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিনের এবং মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল,বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার,অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ ভুইয়া,মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা প্যানেলের সদস্য গোলাম আশরাফ উজ্জ্বল,কিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ডালি,ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাণী আক্তার,জনজীবন ফাউন্ডেশনের সভাপতি জিয়াউর রহমান জিয়া,

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক ভোরের কাগজের মুন্সীগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব,দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ফরহাদ,দৈনিক ঘোষণা পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি লিটন মাহমুদ,বাংলা নিউজ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আমির হোসেন,দৈনিক আজকের বসুন্ধরা মুন্সীগঞ্জ প্রতিনিধি সালমান হৃদয়,দৈনিক বাংলা ভূমি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান,জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন,অনলাইন প্রেসক্লাবের সদস্য তুষার আহমেদ,অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ খান,ক্রাইম বার্তা টোয়েন্টিফোরের মুন্সীগঞ্জ প্রতিনিধ সাংবাদিক দেলোয়ার হোসেন লিপু,শামীম আহমেদ,সাজিদ হোসেন সহ জেলার সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost