1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সাঘাটায় সরকারি গাছ কাটার অভিযোগে থানায় এজাহার,অভিযুক্ত দুই ব্যক্তি | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

সাঘাটায় সরকারি গাছ কাটার অভিযোগে থানায় এজাহার,অভিযুক্ত দুই ব্যক্তি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৩ বার

স্টাফ রিপোর্টার 

গাইবান্ধার সাঘাটায় সরকারি সম্পত্তিতে থাকা ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কর্তন ও চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়,সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্র, সাঘাটা’র ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান সোমবার (১৮ মে) সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বর্তমানে বোনারপাড়ায় কর্মরত রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি অফিসে অবস্থানকালে লোক মারফত খবর পান যে, সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া আকন্দমোড় এলাকায় পাকা রাস্তার পাশে সরকারি জায়গায় থাকা দুটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলছে কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তার উপস্থিতি টের পেয়ে কৌশলে গাছ দুটি অটোভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে পশ্চিম কচুয়া গ্রামের মোঃ আবু তাহের (৪৫) ও অনন্তপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামকে। বন বিভাগের দাবি, কাটা গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।

বন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাদের পরামর্শক্রমে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost