1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯১ বার

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর সংবাদদাতা:

ধর্ষণ, মাদকাসক্তি ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস-এর উদ্যোগে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সেমিনারে সামাজিক অবক্ষয়ের কারণ, এর ভয়াবহ প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াসের সদস্যরা এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেন। প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে অতিথিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা এ অভিনব উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সংরক্ষণে এমন সচেতন পদক্ষেপকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর থানার এসআই আমিনুল ইসলাম, মধুপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ এবং ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজিবুল বাশার।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, যৌন সহিংসতা ও কিশোর গ্যাং সংস্কৃতি তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার আহ্বান জানান।
সেমিনারের সমাপনী বক্তব্যে প্রয়াসের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সভাপতি ছোয়া আলিফ সিদ্দিকী তাজ বলেন, সামাজিক অবক্ষয় রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশ। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটানো আমাদের সবার দায়িত্ব। সমাজ পরিবর্তনের সূচনা হতে হবে আমাদের নিজেদের মধ্য থেকেই।”
এছাড়াও বক্তব্য রাখেন প্রয়াসের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনাস মুহাম্মাদ। তারা তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াসের নারী সদস্য সারাবান তাহুরা অধরা।
সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও আলোচিত বিষয়গুলোর ওপর তাদের ধারণা মূল্যায়নের লক্ষ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এমন সময়োপযোগী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস দীর্ঘদিন ধরে মানবিক, শিক্ষামূলক, পরিবেশবান্ধব ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটি নিয়মিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost