1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৭ বার

স্টাফ রিপোর্টার:

মুন্সুগঞ্জের শ্রীনগরে এক কিশোরী যাত্রীকে (১৭) ফাঁকা রাস্তায় অটোরিকশা থামিয়ে মুখ চেপে ধরে ধইঞ্চা ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে চালককে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীর নাম মো: আরিফ হোসেন (২৮)। সে উপজেলার দেউলভোগ এলাকার করিম শেখের ছেলে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন।মামলার এজাহার সূত্রে তিনি জানান, গত ২১ জুন বিকাল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী কিশোরী নিমতলা অটোস্ট্যান্ড থেকে আসামী আরিফের অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি শ্রীনগর থানাধীন ষোলঘর পাকিড়াপাড়া বটতলা এলাকায় পৌঁছালে চারপাশ ফাঁকা দেখে চালক আরিফ গাড়ি থামায় এবং কিশোরীকে নেমে যেতে বলে।আশেপাশে কেউ না থাকার সুযোগে আরিফ জোরপূর্বক কিশোরীর মুখ চেপে ধরে মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড সংলগ্ন একটি ধইঞ্চা ক্ষেতের ভেতর নিয়ে যায়।সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।একপর্যায়ে কিশোরী সজোরে ধাক্কা দিয়ে আসামীর কাছ থেকে ছুটে পালিয়ে রাস্তায় চলে আসে এবং চিৎকার শুরু করে।তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে নিজেদের হেফাজতে নেয়।পরে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার দিন রাতেই অভিযুক্ত অটোচালক আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost