1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন 

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৫ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমি দখল,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।বুধবার ২৪ জুন বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের কাকালদী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আহমেদ সোহাগ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। তারা জানান,কাকালদী মৌজার সি এস-৮১, ১০২ এস এ-৬৭,৭৭আর এস-২৩, ২০২ খতিয়ানের আর এস-১৭৭, ১৭৮, ১৭৯ দাগের ৯৭ শতাংশ জমি সোহাগ কিনতে চাইলে মালিকপক্ষ তা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি স্পেন শাহ আলমের প্রভাব খাটিয়ে জোর করে জমিটি দখল করেন এবং সেখানে তাদের নামে সাইনবোর্ড লাগায়।

ভুক্তভোগীরা আরও বলেন,বিষয়টি নিয়ে গত ৭ জুন থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।অভিযোগের ১৭ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেনি বলে তারা দাবী করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান,তিনি ৭ জুনের পর থানায় যোগদান করেছেন।বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না,তবে এখন অবগত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost