1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হামার পীরগাছা গ্রুপ এর পক্ষ থেকে হুইলচেয়ার উপহার পেল প্রতিবন্ধী সিয়াম | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তা দখল করে নির্মিত পাকা দেয়াল অপসারণের দাবিতে ইউএনওর কাছে এলাকাবাসীর আবেদন জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার: রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

হামার পীরগাছা গ্রুপ এর পক্ষ থেকে হুইলচেয়ার উপহার পেল প্রতিবন্ধী সিয়াম

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছার একরামুল ও ইসমোতারা দম্পতির প্রতিবন্ধী সন্তান সিয়াম (১০) জন্মের পর থেকেই নানি ফাতেমা বেগমের কাছে বড় হচ্ছে। বর্তমানে তার বয়স ও ওজন বেড়ে যাওয়ায় তাকে কোলে করে সব কাজ করানো তার নানির জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রতিবন্ধী ভাতার সামান্য কিছু টাকা পেলেও সিয়ামের জন্য একটি হুইলচেয়ারের খুব প্রয়োজন ছিল। এ নিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) কালবেলায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন প্রকাশের মাত্র এক দিন পর হুইল চেয়ার পেয়েছে সিয়াম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর তাম্বুলপুর গ্রামে সিয়ামের নানি বাড়িতে চেয়ার নিয়ে হাজির হয় স্থানীয় ফেসবুকভিত্তিক ‘হামার পীরগাছা’ নামক একটি গ্রুপের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো. বেলাল হোসাইন, গ্রুপটির সিনিয়র অ্যাডমিন শাহ মো. শারেখ খন্দকার জয়, অ্যাডমিন মো. মাহমুদুল হাসান সোহেল, বায়েজিদ মিয়া, ইউসুফ আলী সোহাগসহ দৈনিক কালবেলার পীরগাছা প্রতিনিধি মোস্তাফিজার রহমান।

গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন বেলাল হোসেন বলেন, মানবসেবার ব্রত নিয়ে ২০১৯ সালে ‘হামার পীরগাছা’ গ্রুপটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই গ্রুপের সদস্য ৫৫ হাজার ছাড়িয়েছে। আমরা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছি।

গ্রুপটির সিনিয়র অ্যাডমিন শাহ মো. শারেখ খন্দকার জয় বলেন, কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী সিয়ামের বিষয়টি আমাদের নজরে আসে। আজকে আমরা তাকে একটি হুইলচেয়ার উপহার দিলাম। সিয়ামের জন্য এই হুইলচেয়ারটি দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।

চেয়ার পেয়ে সিয়ামের নানি ফাতেমা বেগম বলেন, নাতীটার ওজন বেড়ে যাওয়ায় তাকে কোলে করে সব কাজ করাতে আমার খুব কষ্ট হচ্ছিল। সাংবাদিক বাবাজী আমার এই কষ্টের কথা শুনে সংবাদ প্রকাশ করার পর আজ একটি হুইলচেয়ার পেলাম। চেয়ারটি পেয়ে আমি খুব খুশি। হুইলচেয়ারটি যারা দিলেন তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। সেই সাথে সাংবাদিকের জন্যও দোয়া রইল।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost