1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী | বাংলা মাটির নিউজ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
8MBest Bonuses and Promotions in BD: What the Retained Evidence Shows ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা উলিপুরে কৃতি শিক্ষারথীদের সম্বর্ধনা প্রদান পত্নীতলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: সভাপতি আলমগীর কবির,সাধারণ সম্পাদক মিলন চৌধুরী মানিকগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসকের স্বাক্ষর জাল করে ডোপ টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দীতে গ্রামপুলিশদের ডেঙ্গু,মাদক ও দুর্গাপূজার ডিউটি নিয়ে দিকনির্দেশনা চায়ের কাপে ইটাকুমারীর নবজাগরণ ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, গত এক দশকে জেলায় ভুট্টা চাষে যে বিপ্লব ঘটেছে, সেটিকে আরও এগিয়ে নিতে উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। লালমনিরহাটের ভুট্টাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে হবে।

শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়সংলগ্ন এলাকায় ‘ভুট্টা চত্বর-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ত্রাণমন্ত্রী বলেন, ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর,এ স্লোগানকে এখন থেকে জেলার মানুষকে ধারণ করতে হবে। লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা হিসেবে গড়ে তোলা এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জেলার কৃষি ও কৃষিপণ্যকে তুলে ধরার অংশ হিসেবেই জেলা শহরে ভুট্টাকে কেন্দ্র করে ‘ভুট্টা চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভুট্টা এখন আর শুধু একটি মৌসুমি ফসল নয়; এটি লালমনিরহাটের গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকার উর্বর জমিতে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিপুলসংখ্যক প্রান্তিক ও বর্গাচাষি ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উৎপাদন, মাড়াই, শুকানো ও সংরক্ষণের সঙ্গে গ্রামীণ নারীরাও যুক্ত হচ্ছেন।
মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত করতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুট্টার গুণগত মান ও উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে জিআই পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা গেলে দেশের বাজারে এর মূল্য আরও বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিচিতি তৈরি হবে।

‘ভুট্টা চত্বর’ প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, এটি শুধু একটি স্মারক বা সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা হবে না। এটি লালমনিরহাটের কৃষি, ভুট্টা চাষ ও কৃষকের সাফল্যকে তুলে ধরার একটি প্রতীক হিসেবেও কাজ করবে। নির্মাণকাজ শেষ হলে চত্বরটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost