
মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও ঐক্যের প্রত্যয়ে ‘পত্নীতলা রিপোর্টার্স ইউনিট’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আলমগীর কবির সভাপতি এবং মিলন চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “সাংবাদিকদের ঐক্য, পেশাগত মান উন্নয়ন ও সমাজের কল্যাণে আমাদের অঙ্গীকার” এই মূলনীতিকে ধারণ করে ইউনিটটি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার জনস্বার্থ সংরক্ষণ ও অনিয়ম প্রতিরোধে সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে আলমগীর কবির সভাপতি ও মিলন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দও দায়িত্ব পালনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সহকর্মী সংবাদকর্মী ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।#