1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক’ নির্বাচিত হলেন মোঃ সাইদুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা মিটিংয়ে জামায়াত নেতাকে পিটিয়ে বের করে দিলো বিএনপি কর্মীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে শিলমন্দি এলাকায় ৫ তলা ভবনে আগুন,ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:সেরা প্রতিবেদকদের স্বীকৃতি Website publishing check 789a735adb0b মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন

রংপুরে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৫ বার
রংপুরে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুর প্রেসক্লাব আয়োজিত প্রথমবারের মতো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিসিএ রংপুরের মুখোমুখি হয় রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।নির্ধারিত ১২ ওভারে তারা ৭৪ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিসিএ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পান টিসিএ’র অলরাউন্ডার সাইফুল ইসলাম হৃদয়। আর সর্বোচ্চ রান সংগ্রাহক টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রংপুরের অলরাউন্ডার মোহাম্মদ রনি। এ ছাড়া সর্বোচ্চ উইকেট শিকারি ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন।

রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা’র সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, বিসিবি’র পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত, তিস্তা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, তিস্তা বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা মাসুদ করিম খান, রংপুর স্টিলের স্বত্বাধিকারী হামীম আব্দুল্লাহ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী এবং ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জিতু কবীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।আরও বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সদস্য আরিফুল হক রুজু, মাহবুবুল ইসলাম, জয়নাল আবেদীন, নজরুল মৃধা, সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান মিন্টু, রেজাউল ইসলাম বাবু, হাসান গোর্কি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ মিজানুর রহমান লুলু, সিনিয়র সহ-সভাপতি এস এম ইকবাল সুমন, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের কোষাধ্যক্ষ মেজবাহুল মোকাররবিন হিমেল, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হিরু, টিসিএ রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শিপন তালুকদার।

পরে অতিথিরা অংশগ্রহণকারী দল প্রেসক্লাব রংপুর, রিপোটার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোটার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোটার্স ইউনিটি, টিসিএ রংপুর এবং রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অধিনায়ক ও সংগঠনের নেতৃবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন। শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল টিসিএ রংপুর এবং রানার্সআপ দল রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

সেই সঙ্গে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথি ও সাংবাদিক সংগঠনগুলো। আগামীতেও যেন প্রেসক্লাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখে সেই প্রত্যাশা করেন তারা। টুর্নামেন্টে সকল সাংবাদিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রংপুরের ৮টি সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে শুরু হয় মিডিয়া কাপ টুর্নামেন্ট। এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost