1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা! | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা!

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০১ বার
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা!

স্টাফ রিপোর্টার:  শেরপুরের শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকায় বিপ্লব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

গতকাল রোববার মধ্যরাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। নিহত বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহেরপাড় এলাকায় নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখা পড়া করে আসছিল। এইবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি রোববার রাতে মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে বিপ্লব।

এখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও তার সঙ্গীদের সঙ্গে বিপ্লবের কথা–কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত আরিফ, মোখলেস, মনির ও ডিপটিকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost