1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার উদ্বোধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১২ বার
সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার উদ্বোধন

রিয়াজুল হক সাগর, রংপুর: সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে উদ্বোধন হয়েছে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার। আজ মঙ্গলবার বিকেলে ৫ টায় নগরীর টাউনহল মাঠে সরকারি গণগ্রন্থাগারের সামনে আয়োজিত রংপুর বইমেলার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ, এন্টাপ্রেরাণার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিখন, রংপুর স্টিল এর ব্যবস্থাপনা পরিচালক কবি ও ক্রীড়া সংগঠক হামিম আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন লেখক সংসদ রংপুরের সভাপতি আবুল কাশেম মাস্টার, লেখক ও অনুবাদক মোস্তফা তোফায়েল হোসেন, রংপুর বইমেলার যুগ্ম আহবায়ক সোহানুর রহমান শাহীন, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বইমেলা ২০২৪ এর সদস্য সচিব লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবন। সভাপতিত্ব করেন রংপুর বইমেলা ২০২৪ এর আহবায়ক মনজিল মুরাদ লাভলু।উদ্বোধনী বক্তব্যে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, স্থানীয় লেখকগণ নিজেরা সম্মিলিতভাবে রংপুর বইমেলার আয়োজন করে আসছে। এটি একটি ভালো উদ্যোগ। এই বইমেলা আয়োজনের মাধ্যমে তরুণরা বইমেলায় আসবে, বই কিনবে, বই পড়বে, বইমুখি হবে। এ প্রজন্মকে বইমুখী করতে পারলে প্রজন্মকে আগামীর জন্য যোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে।

এসময় মেয়র সম্মিলিত লেখক সমাজের উদ্যোগে বইমেলার ধারাবাহিকতায় রক্ষা সহযোগিতার মাধ্যমে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বইমেলায় এবারে রংপুরসহ দেশের বিভিন্ন অভিযাত প্রকাশনীসহ ২৪ টি স্টল রয়েছে। রংপুর বইমেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। সেই সাথে মেলায় বিকেলে সাহিত্য সংগঠনের পরিবেশনা, সন্ধ্যায় আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক, এরপর লেখক ও পাঠকদের নিয়ে বইকথন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost