1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মুখ বাঁধা অবস্থায় ১ নারীর মৃতদেহ উদ্ধার | বাংলা মাটির নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক : সোহাগী সদস্য সচিব : রিয়াজুল হক মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে মুখ বাঁধা অবস্থায় ১ নারীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার
মুন্সীগঞ্জে মুখ বাঁধা অবস্থায় ১ নারীর মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে মুখ বাঁধা অবস্থায় ১ নারীর মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাথরুমের পাশে মাবিয়া খাতুন(৫৫) নামের এক মেস পরিচালিকার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতদেহের গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১মার্চ) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবুল কাশেম মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মেস পরিচালিকা মাবিয়া খুলনা জেলার তেরোখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের হিন্দু কুশলা গ্রামের আব্দুল গাফফার মোল্লার স্ত্রী। তিনি ভবানীপুর গ্রামে আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে একটি মেস পরিচালনা করতেন বলে জানা গেছে।

মাবিয়া খাতুনের স্বামী আব্দুল গাফফার মোল্লা জানান, ২০১৩ সালের দিকে জীবন জীবিকার তাগিদে তারা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবানীপুর এলাকায় চলে আসেন। স্থানীয় আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে একটি মেস পরিচালনা করতেন মাবিয়া খাতুন। বার্ধক্য জনিত কারণে অন্য কোন কাজ করতে না পারায় স্ত্রী মাবিয়া খাতুনকে সহযোগিতা করতেন তিনি। সিটি গ্রুপের মালিকানাধীন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের ৩০/৪০ জন শ্রমিক তাদের মেসে খাবার খেতো। তবে খাবার খেয়ে দীর্ঘদিন ধরে টাকা না দেওয়ায় বিল্লাল নামে এক শ্রমিকের সাথে গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাকবিতণ্ডা হয় মাবিয়া খাতুনের।

এসময় বিল্লাল টাকা দিবেন না বলে জানিয়ে মাবিয়া খাতুনকে উল্টো দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার কিছু সময় পরে পারিবারিক কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়েন তারা। প্রতিদিন ভোরে মাবিয়া খাতুন মেসে রান্না করতে যান তবে আজকে না যাওয়ায় মেসের লোকজন আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে তাকে ডাকতে আসে। এ সময় তাকে ঘরে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুর করেন তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বসতঘরের অদূরে একটি শৌচাগারের পেছনে মাবিয়ার মরদহ দেখতে পান তারা।গামছা দিয়ে মরদেহটির মুখ বাঁধা ছিল। মাথায় সহ গায়ের বিভিন্ন জায়গায় ইট জাতীয় কোন কিছুর আঘাত রয়েছে। পরবর্তীতে পুলিশে খবর দেন তিনি। বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে এ ঘটনার দোষীদের বিচার দাবি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost