1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে কারামুক্ত ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে কারামুক্ত ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার
সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে কারামুক্ত ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ১৮টি ইউনিটের কারাগার থেকে মুক্ত হওয়া ৬৫০ নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এই সংবর্ধনা দেয়া হয়।
জেলা বিএনপির নেতৃবৃন্দরা জানান যে, ২৮ অক্টোবর-২০২৩ খ্রীঃ ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মী কারাবন্দি হয়েছিলেন। তাদের সম্মানিত করতেই এ আয়োজন। এদিকে সংবর্ধিত হওয়া সিনিয়র নেতারা বলছেন, এ আয়োজন আগামীর আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, এ আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়া হচ্ছে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমরা যারা কারাবন্দি ছিলাম, আগামীতে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আর ভয় পাবো না। এই সংবর্ধনা তাদের কর্মীদের আন্দোলন সংগ্রামের দিকে আরও উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে সংবর্ধিত হয়ে খুশি কারামুক্ত নেতাকর্মীরা। তাদের দাবি এ আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান এবং উজ্জীবিত করবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদলের সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost