1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও দারুল আরকাম মাদরাসা শিক্ষক নির্দেশিকা বই বিতরণ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও দারুল আরকাম মাদরাসা শিক্ষক নির্দেশিকা বই বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৬১৬ বার
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও দারুল আরকাম মাদরাসা শিক্ষক নির্দেশিকা বই বিতরণ

মো. সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার: ফরিদপুরে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন-২০২৪ পালিত ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক দের মাঝে শিক্ষক নির্দেশিকা বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও দারুল আরকাম মাদরাসা শিক্ষক নির্দেশিকা বই বিতরণ

 

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ সচিব) মোহাম্মদ আশেক হাসান।

ফরিদপুর জেলা ইফা’র সহকারী-পরিচালক মো. সুজন আলী, ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. তবীবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেলা-উপজেলার সুপারভাইজার গণ, মডেল কেয়ার টেকারগণ।

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও দারুল আরকাম মাদরাসা শিক্ষক নির্দেশিকা বই বিতরণ

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাগণ, সহায়ক কর্মীগণ সহ বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফরিদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা কাজী এনামুল হক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফরিদপুর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহ।

সবশেষে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক নির্দেশিকা বই, অন্যান্য বই সহ ইমামদের ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি তবীবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদপুরের ইফা’র উপ- পরিচালক মো. সাহাবুদ্দীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost