1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে জাহাঙ্গীর সভাপতি, সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভালুকায় সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে জাহাঙ্গীর সভাপতি, সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার
ভালুকায় সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে জাহাঙ্গীর সভাপতি, সুজন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে  উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ স্থানীয় সরকার এর উপ পরিচালক, উপসচিব মোঃ সফিকুল ইসলাম। ভালুকা সাংস্কৃতিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহসান কবিরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা এর নির্বাহী পরিষদ সদস্য মোঃ সারওয়ার জাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভালুকা আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র ভালুকা ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালুকা মোঃ আলী নূর খান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, বাউল সমিতির সভাপতি হাজী আঃ রহমান, এপোলো ইন্সটিটিউট ভালুকার অধ্যক্ষ এ আর এম সামছুর রহমান।

উপজেলার ১১টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ফোরামের উক্ত সম্মেলনে সৃষ্টি শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও কলকাকলী সংগীত বিদ্যালয়ের পরিচালক সুজন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এসময় ফোরামভুক্ত ১১টি সংগঠন যেমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভালুকা উপজেলা শাখা। ভালুকা সংগীত বিদ্যালয় ভালুকা, ময়মনসিংহ। সৃষ্টি শিল্পকলা একাডেমী, ভালুকা। সারগাম কালচারাল একাডেমী, ভালুকা। কলকাকলী সংগীত বিদ্যালয়, ভালুকা। সপ্তসুর সংগীত বিদ্যালয়, ভালুকা। সুরেশ সংগীত একাডেমী, হবিরবাড়ী, শালদহ সংগীত বিদ্যালয়, বাটাজোর। আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠী, ভালুকা। দোলন চাঁপা সংস্কৃতিক সংঘ, ভালুকা। লালন সাঁই সংগীত একাডেমী ভালুকা এর সকল পরিচালক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন উক্ত সংগঠনসমূহের শিল্পীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost