1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সরকারি নতুন বই বিক্রি- আটক-১ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

সরকারি নতুন বই বিক্রি- আটক-১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার

রিয়াজুল হক সাগর,রংপুর:
রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪০ কেজি (১১ মন) বই কেজি দরে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠছে ছাওলা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৪ শিক্ষা বর্ষে এসব নতুন বই ২০ টাকা কেজি দরে কিনে আটক হয়েছেন ভাংড়ী ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫)।আজ (০৭ মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম একই ইউনিয়নের দামুশ্বর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।আটক ভাংড়ী ব্যবসায়ী জানান, তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ছাওলা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুল ও তার স্ত্রী তাকে ডেকে নিজ বাড়ির গোডাউন থেকে ২০ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করে দেন। তিনি ৪৪০ কেজি (১১ মন) ক্রয়কৃত নতুন বই ভ্যান যোগে বাজারে নিয়ে আসলে ভ্যান থেকে বইগুলো পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন নতুন বইসহ সাইফুল ইসলামকে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করে।স্থানীয় লোকজন জানান, শিক্ষক মাইদুল ইসলাম দীর্ঘদিন থেকে ১০/১২ টি বেসরকারি স্কুলের নামে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে প্রতি বছর বিপুল পরিমান বই উত্তোলন করে আসছিলেন। পরে ওই বইগুলো স্থানীয় বাজারে তিনি বিক্রি করতেন। তা না হলে তার কাছে এতো বই থাকার কথা নয়। আটক সাইফুল ইসলাম জানান, তিনি বইগুলি দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুলের বাড়ি থেকে ২০ টাকা কেজি দরে কিনেছেন।অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোন বই বিক্রি করিনি।জানতে চাইলে পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে জেলা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost