1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ঢাকা-কক্সবাজার রুটে জুনে যুক্ত হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা-কক্সবাজার রুটে জুনে যুক্ত হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন

  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে আগামী জুনে নতুন ৩ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে। একই সময়ে চালু করা হবে চট্টগ্রাম-কক্সবাজার কমিউটার ট্রেন। পদ্মা সেতু হয়ে খুলনার পথে আরও দুটি ট্রেন চলবে। এছাড়া বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তঃনগর চলবে আগামী ১২ মার্চ থেকে।

শনিবার রাজধানীর রেলভবনে ‘বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানিয়েছেন রেলের মহাপরিচালক কামরুল আহসান। রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয়ে কাজ করা সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘যাত্রী সেবার মান বৃদ্ধির চেষ্টা করছি। এবারের ঈদ যাত্রা এবং টিকিট বিক্রির কার্যক্রম আরও ভালো হবে। কোনো টিকিট কালোবাজারি হবে না। একই সঙ্গে রেলকে নিরাপদ বাহন করতে যা যা করার করছি।’

বিশেষ অতিথির বক্তব্যে রেল সচিব ড. হুমায়ুন কবীর বলেন, ‘রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এটা সত্য। তবে সামগ্রিকভাবে রেলওয়ের সবকিছুই খারাপ, তা বলা ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা বসে নেই।’

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড সভাপতি আনোয়ার হোসেন ও সম্পাদক তাওহীদুল ইসলাম। কর্মশালায় রেলের বাণিজ্যিক বিষয়ক তথ্য উপস্থাপন করেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকার, রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা এসএম সলিমুল্লাহ বাহারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost