1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গাজীপুরে বিলস এর গবেষণার ফলাফল উপস্থাপন ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে খেলার মাঠ দখলে বাঁধা দেওয়ায় মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে যুবলীগ নেতা মুন্নার দল পরিবর্তন মুন্সীগঞ্জের শ্রীনগরে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই,গ্রেপ্তার- ২ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সীগঞ্জ সদর সার্ভিসিং সেলের শুভ উদ্বোধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেলো দুইজনের মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীতা বাতিল ঘোষণা ভালুকায় হাইওয়ে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার,আটক- ১  ভালুকায় শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে বিলস এর গবেষণার ফলাফল উপস্থাপন ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার
গাজীপুরে বিলস এর গবেষণার ফলাফল উপস্থাপন ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : পোষাক শ্রমিকদের জীবনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয়সমূহের প্রভাব নিরূপণ এবং ট্রেড ইউনিয়নের করণীয় নির্ধারণ বিষয় নিয়ে গবেষণার ফলাফল ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের আয়োজনে এবং জিআইজেড এর সহযোগিতায় রোববার সকালে গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিনার হলে তৈরী পোশাক শিল্পে সবুজ সামাজিক সংলাপ উন্নয়নে ট্রেড ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের গবেষণার ফলাফল উপস্থাপন ও স্থানীয় পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ট্রেড ইউনিয়নের প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ট্রেড ইউনিয়ন, তাদের রাজনৈতিক অগ্রাধিকার এজেন্ডায় পরিবেশগত সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে “তৈরী পোশাক শিল্পে ট্রেড ইউনিয়নের সবুজ সামাজিক সংলাপ উন্নয়ন কার্যক্রম’ গ্রহণ করেছে।

সবুজ সামাজিক সংলাপ উন্নয়ন কার্যক্রমের আওতায় “তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের জীবনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয়সমূহের প্রভাব নিরূপণ এবং ট্রেড ইউনিয়নের করণীয় নির্ধারণ” শীর্ষক একটি গবেষণার কাজ সম্প্রতি বিলস এর উদ্যোগে সম্পন্ন হয়েছে। মূলতঃ গাজীপুর ও টঙ্গীর শ্রমঘন অঞ্চলের তৈরী পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এবং তৈরী পোশাক শ্রমিকদের আবাসিক এলাকা ও জনসমষ্টিতে এই গবেষণা পরিচালনা করা হয়।

গবেষণায় টঙ্গী ও গাজীপুর এলাকার ১৬০ টি তৈরি পোশাক কারখানার ৪০২ জন শ্রমিকের উপর এই গবেষণাটি পরিচালনা করা হয়। সরকার, মালিকপক্ষ, ট্রেড ইউনিয়ন ও তৈরি পোশাক শ্রমিকরা এ গবেষণায় অংশগ্রহণ করেন।

বিলস এর নির্বাহী পরিষদের সম্পাদক ও সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূইঁয়ার সভাপতিত্বে গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন বিলস এর পরিচালক নাজমা ইয়াসমিন। এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ জালাল খান, গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিলস এর প্রধান গবেষক ও উপ-পরিচালক মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost