1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দালালচক্রের নিয়ন্ত্রনেই যেন নওগাঁর ফতেপুর ভূমি অফিস: সংবাদ সংগ্রহে হামলার শিকার ২ সাংবাদিক | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দালালচক্রের নিয়ন্ত্রনেই যেন নওগাঁর ফতেপুর ভূমি অফিস: সংবাদ সংগ্রহে হামলার শিকার ২ সাংবাদিক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার
দালালচক্রের নিয়ন্ত্রনেই যেন নওগাঁর ফতেপুর ভূমি অফিস: সংবাদ সংগ্রহে হামলার শিকার ২ সাংবাদিক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা সদরের ফতেপুরে অবস্থিত ‘বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে’ দিন-দিন বেড়েই চলেছে দালালের দৌড়াত্ম্য, দালালচক্রের নিয়ন্ত্রনেই যেন চলে এ অফিসের কার্যকলাপ। দ্বিগুন টাকা খরচ করেও জমি-জমা সংক্রান্ত সেবা পাচ্ছেননা সেবা নিতে আসা জনসাধারণ। ক্রমেই বেড়ে চলেছে ভুক্তভোগীর শিকার।

সরেজমিনে বৃহস্পতিবার (১৪ মার্চ-২৪) দুপুর ১২ ঘটিকার সময় ভূমি অফিসটিতে গিয়ে দেখা যায়, মোঃ শামীম হোসেন নামে এক দালাল অনুপ্রবেশ এর মাধ্যমে কিছু নথি হাতে নিয়ে বেড় হচ্ছেন রেকর্ড রুম থেকে। এমতবস্থায় ভিডিও ধারণ করার চেষ্টা করা হলে প্রতিবেদককে ধাক্কা দিয়ে ক্যামেরা ভাংচুর করতে চায় এ দালালটি, যার পুরো ঘটনা ক্যামেরায় ধারণ করা হয়।

এ বিষয়ে বোয়ালিয়া-তিলকপুর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী রাফিউল ইসলাম সাথে কথা বললে তিনি বলেন, তার পুরো অফিসের দায়িত্ব আমার নয়, দালালের প্রবেশ বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কে ঢুকে কোন কাগজ নিয়ে গেল তা জানিনা।

এদিকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে উক্ত বিষয়টি নিয়ে প্রতিবেদক এর সহকর্মী সাংবাদিক মেহেদী হাসান অন্তর কে ০১৭১৪৪১৪২১১ এই মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে নানান হুমকি-ধামকি প্রদান করেন ফতেপুর বাজারের সভাপতি মোঃ চাঁন, যার সম্পূর্ণ কথা রেকর্ড করা হয়।
এ বিষয়ে চাঁন কেন কথা বলছে তা জানতে চাওয়া হলে কোন সদুত্তর মিলেনা তার পক্ষ থেকে।

হামলা ও হুমকি-ধামকির বিষয়কে কেন্দ্র করে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর।

অভিযোগ সূত্রে অভিযুক্তরা হলেন, মোঃ শামীম হোসেন, পিতা- অজ্ঞাত, সাং-চকপ্রাণ, মোঃ চাঁন, পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং-ফতেপুর উভয় থানা ও জেলা- নওগাঁ।

এ বিষয়ে নওগাঁ সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ শওকত মেহেদী (সেতু) বলেন, বিষয়টি আমি জেনেছি, দালাল কি করে ওই অফিসে থাকে তা আমি দেখছি। আর তাছাড়া, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী রাফিউল ইসলাম এর দায়িত্ব শুধু তার ঘরে সীমাবদ্ধ নয়, তিনি একজন অথর্ব্য লোক তার চাকুরির মেয়াদ আর মাত্র ৩ মাস। আমি দ্রুত এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম রবিন শীষ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost