1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বকশীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

বকশীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার
বকশীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার
বকশীগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমাড়পাড় গ্রাম থেকে অপহৃত এক কিশোরী(১৩)কে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার পাটোয়ারি পূর্ব ইউনিয়নের তেতুলকান্দি গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া(৪৫) বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে সিলিংয়ের কাজ করতেন। কয়েক মাস কাজ করার পর ৮ মার্চ বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাক্কার শেখের কিশোরী কন্যা(১৩)কে অপহরণ করে রংপুর নিয়ে যায়। তাকে সহায়তা করেন চক্কাউরিয়া সীমারপাড় গ্রামের সামছুল হকের ছেলে মোস্তাফা(৪০) ও মোস্তফার স্ত্রী খুকু মনি(৩০)। ঘটনার পর অপহৃত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন।

জিডির সূত্র ধরেই পুলিশ নানা কৌশলে অপহরণকারী দুলাল ও অপহৃত কিশোরীকে বকশীগঞ্জের সীমারপাড় গ্রামে ফিরিয়ে আনেন। পরে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। একই সময় অপহরণকারী দুলাল মিয়া ও সহায়তা কারী চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মোস্তাফা এবং মোস্তফার স্ত্রী খুকু মনিকে হেফাজতে নেয় পুলিশ।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা দুলাল মিয়াকেও আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost